ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পীরগঞ্জে পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী জম্মবার্ষিকী উপলক্ষে সকালে মরহুমের গ্রামের বাড়ী ফতেহপুরে প্রয়াতের কবরের ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ক‌রে- জাতীয় সংস‌দের স্পিকা‌র ড. শিরিন শারমিন চৌধুরী এমপির প‌ক্ষে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা আ’লী‌গের সম্পাদক পৌর মেয়র


তাজিমুল ইসলাম শামীম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হা‌সিবুর র‌শিদ‌ের প‌ক্ষে উপ উপাচার্য স‌রিফা স‌রোয়ার ডীনা, জেলা প্রশাস‌কের প‌ক্ষে এ‌ডি‌সি শিক্ষা রায়হান শাহ্, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও বি‌রোদা রানী রায়, ,দিনাজপুর জেলা যুবলী‌গের সভাপ‌তি রা‌শেদ পার‌ভেজসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। বাদ যোহর ‘জয়সদন’ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াজেদ


মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা ক‌রে বি‌শেষ দোয়া করা হয়। এ সময় সহকা‌রি পুলিশ সুপার আশরাফ ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী পীরগঞ্জের ফতেপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবার আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে ওয়াজেদ মিয়া জন্ম নেন। তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑